নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয়দিন পর নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী কালাচাঁদপুর এলাকা থেকে শাহিন ফকির নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে কালাচাঁদপুরের গোপীনাথ চক্রবর্তীর বাড়ির পাশের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শাহিন কালাচাঁদপুর গ্রামের শওকত ফকিরের ছেলে এবং স্থানীয় নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয় শিশু শাহিন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। স্থানীয় লোকজন বুধবার দুপুরে কালাচাঁদপুরের একটি গর্তে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। শাহিনের পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাফিজুল নিলু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
- ২ পৌরসভার গেট বন্ধ, শহীদ মিনারে ফুল দিতে না পেরে ফিরে গেলেন স্থানীয়রা
- ৩ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ৪ দেশ গড়ার ক্ষেত্রে মব কালচার বাধা হতে পারে: পানিসম্পদ মন্ত্রী
- ৫ নিখোঁজের দুইদিন পর ব্রক্ষপুত্র নদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার