মৌলভীবাজারে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটোরিকশার ধাক্কায় মিনাজ মিয়া নামের দুই বছরে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার মুসলিমবাগ আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিনাজ ওই এলাকার শাহীন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে শিশুটির মা মিনু বেগম বাড়ির পাশে কাপড় রোদে দিচ্ছিলেন। এ সময় শিশুটি হঠাৎ দৌড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার নিচে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেবার পথে শিশুটি মারা যায়।
শ্রীমঙ্গল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপন দে/এমবিআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬