গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এনএজেড বাংলাদেশ লিমিটেড পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে কারখানার কাপড় শুকানো স্ট্যান্ডার মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানো আগেই কারখানার লোকজন তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
আগুনে ওই মেশিনটি আংশিক পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
- ২ দিঘির ঘাট থেকে কুকুর টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ৩ মদের নেশায় বেকারত্বে বাঁধা চা শ্রমিকদের ভাগ্য
- ৪ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরছে আসামিরা, খুঁজছে পুলিশ
- ৫ বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকি: ৪ সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত