বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলা পরিষদ ভবন চত্বরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেলা ১১টায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সকাল ৯টার দিকে অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা অনুষ্ঠান মঞ্চ এবং আগতদের বসার চেয়ার ভাঙচুর করে। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন ঘটনাস্থলে উপস্থিত মুক্তিযোদ্ধারা।

এ হামলার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম জেলা আওয়ামী লীগের এক নেতাকে দায়ী করে সাংবাদিকদের বলেন, যারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে তারা প্রকৃত রাজাকার। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমরা ঘটনা তদন্ত করছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর
- ২ সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক
- ৩ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
- ৪ দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনলেই লটারি অফার, রয়েছে বাইক জেতার সুযোগ
- ৫ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি