বিজয়ের আনন্দে মৌলভীবাজারে ঘোড়দৌড় প্রতিযোগিতা
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করতে মৌলভীবাজার ও আশপাশের জেলা থেকে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
প্রতিযোগিতায় মৌলভীবাজার ও সিলেট অঞ্চল থেকে মোট ১১টি ঘোড়া অংশগ্রহণ করে। এতে সিলেটের ‘হৃদয় বাংলা’ ঘোড়াটি প্রথম স্থান ও মৌলভীবাজারের ‘দিলদেওয়ান’ নামের ঘোড়াটি ২য় স্থান অর্জন করে।
পরে বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
রিপন দে/এমবিআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬