আগুনে পুড়ে ছাই ১০ ছাগল
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামে আগুনে পুড়ে ১০টি ছাগলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মৃত সানায়োর হোসেনের ছেলে মনিরুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম বলেন, রাতে ঘরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার শোবার ঘরের পাশেই মায়ের ঘর। মাও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১০টার দিকে মায়ের ঘরের বিদ্যুতের লাইন থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মা হাসিনা খাতুন দৌড়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। এ সময় পাশের ছাগল ঘরে আগুন ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে ১০টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাথুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মায়ের ঘরে এক আত্মীয়ের রাখা ২ লাখ ১৩ হাজার ৫ টাকা উদ্ধার করেন।

কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা ও কম্বল দেয়া হয়েছে।
আসিফ ইকবাল/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ