গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঠাণ্ডা মীর (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জাগো নিউজকে জানান, বুধবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়া কান্দি নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন ঠাণ্ডা মীর। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনিসহ মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হন। পরে তাদেরকে গোপালগঞ্জ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অপর দুই আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এস, এম, হুমায়ূন কবীর/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু