মায়ের কাছে ফিরতে চান নদীয়ার শম্ভু সরকার
মায়ের ওপর অভিমান করে ১৯ বছর আগে বাড়ি ছাড়েন ভারতের নদীয়ার শম্ভু সরকার। হাঁটতে হাঁটতে পথ ভুল করে সীমানা পেরিয়ে ঢুকে পড়েন বাংলাদেশে। সেই থেকে তিনি বাংলাদেশেই বসবাস করছেন।
ভারতের নদীয়া জেলার কমলাপুর এলাকার মৃত রাজেশ্বর সরকারের ছেলে শম্ভু সরকার (৩৫)। মা অলোকা রানী ও বোন মহামায়া। বর্তমানে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের একটি হোটেলের কর্মচারী শম্ভু। এখন তিনি মায়ের কাছে ফিরতে চান। তবে ফিরে যাওয়ার কোনো উপায় জানা নেই তার।
শম্ভু জানান, ‘২০০০ সালের দিকে মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। হাঁটতে হাঁটতে পথ ভুলে বাংলাদেশের যশোরে পৌঁছে যাই। কাজ পাই যশোরের একটি খাবার হোটেলে। একদিন মারপিট করলে সেখান থেকেও বেরিয়ে পড়ি। এবার ঘুরতে ঘুরতে সাতক্ষীরার কলারোয় চলে আসি। এরপর থেকে হোটেলে কাজ করছি। আমি এখন বাড়িতে ফিরতে চাই। মা-বোনের কাছে যেতে চাই।’
কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ড এলাকায় রনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রবিউল ইসলাম জানান, হোটেলে হঠাৎ একদিন খেতে আসে শম্ভু। কিন্তু খাওয়ার পর টাকা দিতে পারছিল না। তারপর আমি ঘটনা জানতে চাই। তখন সে বলেছিল টাকা নেই। কোথায় যাবে সেটিও বলতে পারছিল না। তখন আমার দোকানে থাকার কথা জানালে রাজি হয়। সেই ২০০০ সাল থেকেই আমার দোকানে রয়েছে শম্ভু। আগে খুব বেশি কথা বলতে পারতো না। তবে এখন বাড়ির ঠিকানা, মা-বাবা-বোনের নাম পরিচয় সব বলতে পারে।
তিনি আরও বলেন, শম্ভুকে ভারতে ফেরত পাঠানোর জন্য অনেককে জানিয়েছি, কিন্তু লাভ হয়নি। সে আমার বাড়িতেই থাকে। শম্ভুকে দেশে তার মা-বোনের কাছে পৌঁছে দেয়ার জন্য সহযোগিতা কামনা করছি।
আকরামুল ইসলাম/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম