কুমিল্লায় দুই হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লার গোমতী নদীর ব্রিজের নিচ থেকে দুই হাত বাঁধা অবস্থায় সাবাত হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার গোমতী নদীর পালপাড়া ব্রিজের নিচ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
সাবাত হোসেন কুমিল্লা নগরীর বিষ্ণুপুর (মুন্সেফ কোয়ার্টার) এলাকার ডা. লিয়াকত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে গোমতী নদীর পালপাড়া ব্রিজের নিচে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক, ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিন কাদিরসহ পিবিআই ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ ও এলাকার লোকজন মরদেহটি সাবাত হোসেনের বলে শনাক্ত করে।
সাবাতের পরিবারের লোকজন জানান, তিনি আইটি বিশেষজ্ঞ ছিলেন।
সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, ‘নিহতের দুই হাত বাঁধা অবস্থায় কালো স্কসটেপ দিয়ে পেঁচানো ছিল। মঙ্গলবার রাতের যেকোনো সময় হত্যার পর তাকে নদীতে ফেলে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি, তদন্তের পর বলা যাবে।’
মো. কামাল উদ্দিন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে