টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করতিপাড়া বাইপাস এলাকায় কাভার্ড ভানের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রাত সাড়ে ১২টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন গাজীপুরের গালিব (২৪) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকার ইউনুস (২৬)। এরা একে অপরের খালাতো ভাই।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মদ জানান, ওই ২ মোটরসাইকের আরোহী টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ২ মোটরসাইকেল আরো মারা যায়। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা