ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০১:৫৮ এএম, ১০ জানুয়ারি ২০২০

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরুড়া উপজেলার ভুমুরী গ্রামের মৃত চান মিয়ার ছেলে আবদুর রশিদ (৫৫) ও তার স্ত্রী সাজেদা বেগম (৪৮)।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জিয়াউল হক জানান, সন্ধ্যায় বরুড়ার গ্রামের বাড়ি থেকে সিএনজিযোগে কুমিল্লায় আসছিলেন ওই দম্পতি। পথে লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনে একটি পিকআপ ওভারটেক করতে গিয়ে ওই সিএনজিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে সুরতহাল শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মো. কামাল উদ্দিন/বিএ