সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, তার স্ত্রী ও মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিষেধাজ্ঞার চিঠিতে দুদক বলেছে, ঋণ জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়ায় এ চিঠি দেয়া হয়েছে।
বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- এস এম আমজাদ হোসেনের স্ত্রী সুফিয়া আমজাদ ও তার মেয়ে মিস তাজরি।
গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো চিঠিতে বিদেশ যাত্রা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে দুদক। অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সই করা চিঠির সূত্রে বিষয়টি জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তারা দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদকের কাছে তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
তবে এ ব্যাপারে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন বলেন, আমরা এই বিষয়ে কোনো চিঠি পাইনি। আমাদেরকে কোনো কিছু জানানোও হয়নি।
তিনি বলেন, আমি বিষয়টি জেনেছি টেলিভিশনের মাধ্যমে। রোববার এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হবে।
আলমগীর হান্নান/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী