নড়াইলে দু` পক্ষের সংঘর্ষে আহত ৩০
নড়াইলে জমি নিয়ে বিরোধের জের ধরে দু` পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার চরসিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরসিঙ্গা গ্রামের করিম-নজরুল এবং বাবু-সাত্তার পক্ষের লোকদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সকালে বাবু-সাত্তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে করিম-নজরুল পক্ষের উপর হামলা চালায়। এত কমপক্ষে ৩০ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আজিবর (৬০), তরিকুল (৩৫) ও নবীরের (৪০) অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাফিজুল নিলু/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি