আজও সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
পঞ্চগড়ে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবারের (১৩ জানুয়ারি) মতো আজও সকাল ৯টার পর সূর্যের দেখা মিলেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯ টায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবারও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।
এদিকে সকাল থেকে ঘনকুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন এলাকার দুঃস্থরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন। তবে সকাল ৯টার দিকে সূর্যের আলো দেখা গেছে। অব্যাহত কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে দৈনন্দিন আয় কমে গেছে খেটে খাওয়া মানুষের।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।।
সফিকুল আলম/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা