কুমিল্লায় টমেটো ক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি।
টমেটো ক্ষেত থেকে আমেনা বেগম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা বেগম ওই গ্রামের কৃষক মাজেদ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আমেনা বেগম বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী সবজি ক্ষেতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা টমেটো ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিত বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে রাত সাড়ে ১২টার দিকে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
মো. কামাল উদ্দিন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে