শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত থেকে নাসির উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার সকালে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। নাসির উদ্দিন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে।
বিজিবির মনোহরপুর কোম্পানি কমাণ্ডার সুবেদার শাহজাহান আলী জানান, সকাল ১১টার দিকে রঘুনাথপুর সীমান্তের ৪/৬ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নাসির উদ্দীনকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিকেল ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে