১৬ কেজি গাঁজাসহ দুই ভাই আটক
নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে ১৬ কেজি গাঁজাসহ দুইভাইকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক দুই সহোদর বামনডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে সুমন হোসেন ও নোমান হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রুহুল আমিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুই ভাই সুমন হোসেন ও নোমান হোসেনকে আটক করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলেও ওসি জানান।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা