বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
নওগাঁর আত্রাইয়ে বাড়িতে ঢুকে হেলাল ফৌজদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকপারগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল ফৌজদার ওই গ্রামের মৃত আলহাজ মজিবর ফৌজদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে হেলাল ফৌজদার বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে মাথাসহ তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেন। হেলাল ফৌজদার একজন বালু ব্যবসায়ী। বালু মহালকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আব্বাস আলী/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে