রাজবাড়ী পৌরসভা নির্বাচনে ১৪ দলের মেয়র প্রার্থী মনোনিত
আসন্ন পৌরসভা নির্বাচনে রাজবাড়ী পৌরসভার ১৪ দলের মেয়র প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ইরাদত আলী।
কাজী ইরাদত আলীকে পৌর মেয়র প্রার্থী হিসাবে মনোনিত করায় পৌর এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে রাজনৈতিক, বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং এতে পৌরবাসী খুশি হয়ে তার পক্ষ থেকে শহরে মিষ্টি বিতরণ করেন।
শুভেচ্ছা বিনিময় কালে কাজী ইরাদত আলী বলেন, রাজবাড়ীকে আধুনিক ও মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। আমি চাই এই পৌরসভা একটি আধুনিক শহরে রূপান্তরিত হোক। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। মেয়র হিসেবে নির্বাচিত হলে প্রাতিষ্ঠানিকভাবে আরও অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রুবেলুর রহমান/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা