মোটরসাইকেল নিয়ে কালভার্টের নিচে পড়ে যুবক নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেলসহ নির্মাণাধীন একটি কালভার্টের নিচে পড়ে সনাতন কর্মকার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মা ছড়া চা বাগানের ৩ নং সেকশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্মাছড়া চা বাগানের সেকশন রোডে একটি কালভার্টের নির্মাণ কাজ চলছিল। সকালে শ্রমিকরা এসে দেখেন ওই নির্মাণাধীন কালভার্টের নিচে এক ব্যক্তি মোটরসাইকেলসহ পড়ে আছেন। পরে শ্রমিকরা শ্রীমঙ্গল থানায় খবর দেন ৷ খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি ৷
রিপন দে/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই