ডিমলায় ট্রলি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নীলফামারীর ডিমলায় মঙ্গলবার রাতে পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার সংলগ্ন রাস্তায় ট্রলি থেকে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাতনাই গ্রামের এমদাদুল হকের ছেলে পাথর শ্রমিক আলেনুর রহমান (৩৫) বালুভর্তি ট্রলিতে যাওয়ার সময় কলোনি বাজার সংলগ্ন রাস্তায় পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়েছেন। এলাকাবাসী আহত অবস্থায় আলেনুরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় রাতে আলেনুরের মরদেহ দাফন করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা
- ২ ঈদযাত্রা: আশ্বাসের মাঝেও গাজীপুরে ভোগান্তির শঙ্কা
- ৩ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ৪ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৫ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’