সাতক্ষীরায় বাসচাপায় ব্যবসায়ী নিহত
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় সাত্তার শেখ (৩৬) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পান ব্যবসায়ী সাত্তার শেখ পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী আব্দুস সোবহান বলেন, বাইসাইকেলযোগে পান বিক্রির জন্য পাটকেলঘাটা বাজারে যাচ্ছিলেন সাত্তার। কুমিরায় এলাকায় মহাসড়কের ওপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
পাটকেলঘাটা থানা পুলিশের ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, অজ্ঞাত একটি বাসের চাপায় পান ব্যবসায়ী সাত্তার শেখ নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে