দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে জব্দ করা দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে বরিশাল অঞ্চলের এসপি মো. কফিল উদ্দিনের উপস্থিতিতে উদ্ধার করা নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, কলাপাড়ার পায়রাবন্দর ও মৌডুবি চ্যানেলের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা নিষিদ্ধ জালগুলো বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।
কাজী সাঈদ/এমএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম