ঝিনাইদহে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের কলেজপাড়ায় বাক ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সুমন উপজেলার শ্রীরামপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। এ ঘটনায় বুধবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৬।
ভিকটিমের মা অভিযোগে উল্লেখ করেন, ‘আমার মেয়ে বাক ও শারীরিক প্রতিবন্ধী। সে মাঝেমাঝে বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের শহীদ নূর আলী কলেজের পেছনের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার বিকেল থেকে প্রতিবন্ধী মেয়েটি নিখোঁজ ছিল। রাতে মেয়ের মার অভিযোগের ভিত্তিতে শহীদ নূর আলী কলেজের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সুমন হোসেন নামে একজনকে আটক করা হয়। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এমএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা