ভালোবাসা দিবসে বাবাকে হারিয়ে পরীক্ষার হলে ছেলে
রায়হান আহমদ
বাবার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল সিনিয়র ফাজিল মাদরাসার শিক্ষার্থী রায়হান আহমদ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেয় রায়হান। শুক্রবার রাতে উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের রুকনপুর গ্রামে রায়হান আহমদের বাবার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসের রাতে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রায়হান আহমদের বাবা আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। শনিবার দুপুর আড়াইটায় তার বাবার জানাজার সময় নির্ধারণ করা হয়।
কিন্তু শনিবার সকালে রায়হান আহমদের দাখিল পরীক্ষা ছিল। এ অবস্থায় রায়হান পরীক্ষায় অংশ নেবে কি-না সে বিষয়ে দোটানায় পড়ে যান স্বজনরা। সবশেষে পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় রায়হান। কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে যায় সে। পরীক্ষা শেষে বাবার জানাজায় অংশ নেয় রায়হান।
পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে রায়হান জানায়, বাবা আমাকে খুব ভালোবাসতেন। বাবা চাইতেন পড়ালেখা করে আমি যেন অনেক বড় হই। এজন্য ভারাক্রান্ত মনে পরীক্ষায় অংশ নিয়েছি আমি।
রিপন দে/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই