ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পূর্ব মেড্ডা এলাকার আক্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটি মালবাহী অটোটেম্পু নিয়ে সরাইল উপজেলার কালিকচ্ছের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সরাইল-বিশ্বরোড এলাকায় টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে জাহাঙ্গীর টেম্পু থেকে নেমে রাস্তায় ওঠাতে যায়। এ সময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি।
এরপর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লা বাহার তাকে মৃত ঘোষণা করেন।
খাটিহাঁতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে