প্রতি লিটার তেলে ৪০ মিলি কম, হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় ওজনে কম দেয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালান। অভিযানকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনে ওজনে প্রতি লিটার তেলে কম দেয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী বলেন, প্রতি লিটার তেলে ৪০ মিলি কম দেয়ার অপরাধে ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। ডিসি এসএম মোস্তফা কামালের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও ক্রেতা সাধারণকে প্রতারণা থেকে রক্ষা পেতে সতর্ক হতে হবে। এর পাশাপাশি প্রশাসনিক অভিযান চলবে।
আকরামুল ইসলাম/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে