১২ টাকার টিকিট ১৩ টাকা, ১০ হাজার জরিমানা করল ভোক্তা অধিকার
লোকাল ট্রেনে পোড়াদহ থেকে মাছপাড়ায় যেতে নির্ধারিত ভাড়া জনপ্রতি ১২ টাকা। কিন্তু ইফতেখার খান প্রতীকের কাছে ১৩ টাকা ভাড়া আদায় করেছিল ট্রেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাজ কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি।
এ ঘটনায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা আদায় করে ২৫ শতাংশ অভিযোগকারীর হাতে তুলে দেয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার খান প্রতীক গত ২২ জানুয়ারি পোড়াদহ থেকে মাছপাড়া যেতে লোকাল ট্রেনের টিকিট কাটেন। এ সময় দুটি টিকিটের দাম তার কাছে নেয়া হয় ২৬ টাকা। কিন্তু প্রতিটি টিকিটের দাম প্রকৃতপক্ষে ১২ টাকা করে ২৪ টাকা নেয়ার কথা। নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিটি টিকিটে এক টাকা করে বেশি নেয়ায় গত ২৩ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দেন প্রতীক।
সোমবার বিকেলে অভিযোগের শুনানি হয়। সেখানে মেসার্স নাজ কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাজিমউদ্দিন আহমেদ জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার টাকা থেকে ২৫ শতাংশ অভিযোগকারীকে দেয়া হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্রব্যমূল্য যাতে না বাড়ে সরকার সে বিষয়ে সচেষ্ট: শামা ওবায়েদ
- ২ ভোট দেওয়ার জন্য নির্যাতনের শিকার হতে হলে পুরোনো ফ্যাসিবাদ ফিরবে
- ৩ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
- ৪ সেন্টমার্টিনে কেয়াবন নিধন, রিসোর্ট মালিকসহ দু’জনের বিরুদ্ধে মামলা
- ৫ গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না: গণপূর্ত মন্ত্রী