গাজীপুরে বাসচাপায় নারী নিহত
গাজীপুরে বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জাগো নিউজকে জানান, সকাল সোয়া আটটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রাগামী একটি মাইক্রোবাসকে পেছন দিক থেকে কালিয়াকৈর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের দরজা খুলে গেলে ওই নারী রাস্তায় পড়ে যান এবং ওই বাসচাপায় তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান