কুয়াকাটায় মাইক্রো-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটক নিহত
ফাইল ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেজান নামের এক পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আফিদ নামের আরেক পর্যটক।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মোহাম্মদ আলী জাগো নিউজকে জানান, কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় এক পর্যটক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহত সেজান বরিশালের আমানতগঞ্জ এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। আফিদ একই এলাকার বাসিন্দা আবুকালাম তালুকদারের ছেলে। তারা সৈকতের শহর কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এইচএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম