চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন
ফাইল ছবি
পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে হাবিবুর রহমান (৪৭) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা কৌড়াখালি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। হাবিব ওই এলাকার আশ্রাফ আলী সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিবাদমান জমিতে মাটি কাটতে যান হাবিব। তখন তার চাচাতো ভাই কাওছার ও আব্বাস এতে বাধা দেন। হাবিব তারপরও মাটি কাটা বন্ধ না করলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্বাস ও কাওসারের লাঠির আঘাতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ জাগো নিউজকে জানান, চাচাতো ভাইদের লাঠির আঘাতে হাবিবের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এইচএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম