৩৪তম বিসিএসে নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন
৩৪তম বিসিএস শুন্য পদে মেধাবিদের মূল্যায়ন, মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফল প্রকাশ এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর চাকরিতে নিয়োগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন নিয়োগ বঞ্চিত প্রার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর সাহেবাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ৩৪তম বিসিএস শুন্য পদে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন ধরে তাদের নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত হচ্ছেনা। আর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন প্রার্থীরা। অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। তা না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলারও হুশিয়ারি দেন বক্তারা।
৩৪তম বিসিএস শুন্য পদে প্রায় শতাধিক নিয়োগ বঞ্চিত প্রার্থীরা এসময় মানববন্ধনে অংশ নেন।
শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি-জামায়াতের প্রার্থীদের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র দুই প্রার্থীর
- ২ নির্বাচনের ছুটিতে গাজীপুরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
- ৩ ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের উন্নয়ন শুরু হবে : সালাহউদ্দিন আহমদ
- ৪ ভোটের দিন কেন্দ্র দখলের শঙ্কায় রাঙ্গামাটির প্রার্থী জুঁই চাকমা
- ৫ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা