বাবা হত্যায় ছেলেসহ চারজনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধ আব্দুল আওয়াল (৭০) হত্যা মামলায় তার ছেলেসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (২৩ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা দায়রা ও জজ ২য় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) ও মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫)। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, আব্দুল আওয়াল মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামে একাই বসবাস করতেন। বিগত ২০১৩ সালের ১ জুলাই রাত ১টার দিকে খুন হন আব্দুল আওয়াল। পরবর্তীতে ওই বছরের ১ আগস্ট পুলিশ বাদী হয়ে নিহতের ছেলেসহ পাঁচজনের নামে মামলা করেন। এক আসামিকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ২ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৩ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ
- ৪ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
- ৫ পাটুরিয়ায় যাত্রী-টিকিট কালেক্টরদের মধ্যে হাতাহাতি, লঞ্চ চলাচল বন্ধ