বাল্কহেড চাপায় নদীতে ভাই-বোন নিখোঁজ
ফাইল ছবি
পটুয়াখালীর একটি নদীতে দুই ভাই-বোন গোসল করতে নেমে বাল্কহেডের চাপায় নিখোঁজ রয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো, মিম (১২) এবং আরাফাত (১০)। তাদের উদ্ধারে স্থানীয়রা নৌকা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে।
মিম দক্ষিণ ধরান্দির গ্রামের চরবলইকাঠি ঘরামিবাড়ির আফজাল হোসেনের মেয়ে। আরাফাত একই বাড়ির আশ্রাফ হোসেনের ছেলে। তারা দুজনেই ৫ম শ্রেণিতে পড়তো। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয় কামাল মৃধা জানান, দুপুরের দিকে মিমি ও আরাফাত গোসল করতে বাড়ির পাশের নদীতে নামে। এ সময় আজাদ হুমায়ন নামের একটি বাল্কহেডের নিচে চাপা পড়ে দুজনেই নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারে নামলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম