ডাকাতি করে পালানোর সময় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এছাড়াও ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার ভোরে কাগাবালা ইউনিয়নের বোরোতল গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নাজিরাবাদ এলাকার আব্দুল খালেকের বাড়িতে ডাকাতি করে সিএনজি চালিত অটোরিকশায় পালানোর সময় পুলিশ তাদের পিছু নেয়। এ সময় তারা কাগাবালা ইউনিয়নের বোরোতলা একালায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক ডাকাত মারা যান।

নিহত ডাকাতের নাম বুলু। তার বাড়ি সিলেটের ওসমানী নগর এলাকায়। ঘটনাস্থল থেকে ডাকাতির মালামালসহ দেশীয় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলেও জানিয়েছেন ওসি।
রিপন দে/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার