ছেলের খতনা অনুষ্ঠানের মাংস কিনতে গিয়ে পরপারে বাবা
প্রতীকী ছবি
পটুয়াখালীতে সড়ক দুঘর্টনায় রিপন প্যাদা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় লোহালিয়ার গাজী বাড়ির দরজা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, রিপনের বাড়িতে ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠান আজ। তাই সকালে ঘুম থেকে উঠে স্থানীয় হৌলাবাজারে মাংস কিনতে যান তিনি। বাজার শেষে মাংস ভ্যানে পাঠিয়ে তিনি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। লোহালিয়ার গাজী বাড়ির দরজা অতিক্রমকালে মোটরসাইকেলকে পেছন থেকে একটি মালবাহী ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেল চালকসহ আরও দুজন আহত হয়েছেন। নিহত রিপন লোহালিয়া এলাকার বাসিন্দা আলী মুন্তাকারের ছেলে।
পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ২ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৩ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৪ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম
- ৫ মশায় অতিষ্ঠ পৌরবাসী, ৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও সুফল নেই