মোটরসাইকেল কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল কিনে না দেয়ায় নাজমুল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার কলেজপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমুল হোসেন কলেজপাড়া এলাকার ইসলাম হোসেনের ছেলে ও নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে নাজমুল তার বাবার কাছে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য বায়না ধরে। কিন্তু তার বাবা ইসলাম হোসেন ফুটপাতের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় তার মোটরসাইকেল কিনে দেয়ার সামর্থ্য ছিল না। এ কারণে সোমবার স্কুল থেকে ফিরে বাবার ওপর অভিমান করে পরিবারের সবার অগোচরে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে নাজমুল।
নন্দীগ্রাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নানাবাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, সবাই সাঁতরিয়ে তীরে উঠলেও পারেনি সুফিয়া
- ২ ঈদে ঘুরতে বেরিয়ে চলন্ত নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- ৩ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ৪ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৫ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা