কুয়াকাটায় আবাসিক হোটেলে তরুণীর লাশ
ফাইল ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে রিসিতা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে হোটেল হলিডে ইনের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবুর রহমান জানান, ভোরে হোটেল হলিডে ইনের একটি রুম থেকে রিসিতা নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, হোটেল এন্ট্রি থেকে নিহতের নাম রিসিতা বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ২ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৩ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম
- ৪ মশায় অতিষ্ঠ পৌরবাসী, ৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও সুফল নেই
- ৫ সুন্দরবন রক্ষায় বনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে