কাশিমপুর কারাগারের হাজতির মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন।
ওই হাজতির নাম মাসুদ রানা (৩৮)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকার সোহেল রানার ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ সূত্রে জানা গেছে, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মাসুদ রানা। এ সময় কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতালে নেন। পরে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা খাতুন জানান, টঙ্গী থানায় ডাকাতির প্রস্তুতি মামলায় মাসুদ রানা এ কারাগারে বন্দি ছিল। রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমিনুল ইসলাম/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬