বেতনের পুরো টাকা দিয়ে গরিবের জন্য খাবার কিনবেন ইউএনও
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক নিজের বেতনের পুরো টাকা দিয়ে খাবার কিনে হতদরিদ্র মানুষের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যতদিন করোনাভাইরাস থাকে ততদিন খাদ্য নিয়ে তাদের বাড়িতে গিয়ে ত্রাণ দেবেন বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৯ মার্চ) রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক জাগো নিউজকে এমন সিদ্ধান্তের কথা জানান।
নাহিদা বারিক বলেন, আল্লাহ আমার চলার মতো সামর্থ দিয়েছেন। কিন্তু করোনা ভাইরাসে দেশের এমন পরিস্থিতিতে অনেক দিনমজুরসহ হতদরিদ্ররা কাজ করতে না পেরে স্ত্রী-সন্তান নিয়ে বিপাকে পড়েছেন। প্রতিনিয়ত হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। আমি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ স্বশরীরে দরিদ্র মানুষের বাড়ি গিয়ে পৌঁছে দেয়ার সময় এটা উপলোব্ধি করেছি। তাই নিজের বিবেকের তাড়নায় সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণের পাশাপাশি নিজের বেতনের পুরো টাকায় খাদ্য কিনে গরিবদের মাঝে বিতরণ করবো।
তিনি আরও বলেন, কিছু কিছু মানুষকে দেখলাম দিনমজুর। তার পরিবারের সদস্য ৭/৮ জন। করোনাভাইরাসের কারণে কাজ নাই। একদিন কাজ না করলে অন্যদিন ঘরে খাবার জুটবে না। এসব ব্যক্তির পরিবার পরিজন নিয়ে তিন বেলা খাবার যোগাতে কষ্ট হয়ে যাচ্ছে। তাদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি ইউএনও হিসেবে আমাকে সরকার যে টাকা বেতন দেয় তার পুরো টাকা দিয়ে খাদ্য কিনে ওইসব পরিবারে পৌঁছে দেব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।
তিনি বলেন, আমার মতো সবাই যদি এমন চিন্তা করেন তাহলে অনেক দরিদ্র পরিবার দুই বেলা খাবার পেতে পারে। আর সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করছি যতদিন করোনা ভাইরাস পরিস্থিতি থাকে ততদিন যেন নিম্ম আয়ের এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের পাশে দাঁড়ান।
শাহাদাত হোসেন/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফুলবাড়ীয়ায় অকটেন মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা
- ২ টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন
- ৩ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে আলেমদের প্রতিবাদ
- ৪ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
- ৫ প্রতারণার মাধ্যমে আত্মসাত করা অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন