শরীয়তপুরে জ্বর-মাথাব্যথায় গৃহবধূর মৃত্যু, লাশ নিয়ে স্বজনদের পলায়ন
শরীয়তপুর সদর হাসপাতালে জ্বর ও মাথাব্যথা নিয়ে ভর্তি হওয়া এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের রায়পুর গ্রামে। করোনাভাইরাস নিশ্চিত হতে নমুনা সংগ্রহের প্রস্তুতিকালে মরদেহ নিয়ে পালিয়ে যান স্বজনরা।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে মৃতের বাড়ি গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে আসেন। করোনা প্রতিরোধে ওই নারীর সংস্পর্শে আসা চার পরিবারের সাত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সদর হাসপাতাল সূত্র জানায়, শনিবার (০৪ এপ্রিল) সকাল ৯টায় জ্বর ও মাথাব্যথা নিয়ে (৩৫) ওই নারীকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে সাময়িক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। ওয়ার্ডে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর করোনাভাইরাস আছে কি-না বিষয়টি নিশ্চিত হতে কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। টের পেয়ে মরদেহ নিয়ে পালিয়ে যান স্বজনরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পালং থানার ওসিকে সঙ্গে নিয়ে মৃত নারীর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসি। নমুনার ফলাফল না আসা পর্যন্ত ওই রোগীর সংস্পর্শে আসা চার পরিবারের সাতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মো. ছগির হোসেন/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা