নীলফামারীতে যুবদল নেতা গ্রেফতার
নীলফামারীতে যুবদল নেতা তৌফিকুজ্জামান বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের টুপামারী ইউনিয়নের দোগাছি মোড়কের ডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবু ওই এলাকার খালেকুজ্জামানের ছেলে এবং ইউনিয়ন যুবদল নেতা।
নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, ২০১৩ সালে নীলফামারীর আনন্দবাবুর পুল এলাকায় পুলিশের উপর হামলা চালানো হয়। আর এ ঘটনায় টুপামারী ইউপি যুবদলের নেতা তৌফিকুজ্জামান বাবুকে আসামি করে মামলা করে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ওই মামলায় আদালতে চার্জশিট প্রদান করা হয়।
পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। দীর্ঘদিন পর পলাতক বাবু নিজ বাড়িতে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জাহেদুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা
- ২ ঈদযাত্রা: আশ্বাসের মাঝেও গাজীপুরে ভোগান্তির শঙ্কা
- ৩ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ৪ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৫ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’