৩০ কেজি চালে ৩ কেজি চুরি, হাতেনাতে ধরা পড়লেন আ.লীগ নেতা
খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চালের স্থলে ২৭ কেজি দেয়ায় সাতক্ষীরায় এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিজনের কাছ থেকে তিন কেজি করে চাল চুরির দায়ে ওই ডিলারকে বৃহস্পতিবার দুপুরে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে ১০ টাকার চাল বিক্রি করছিলেন আওয়ামী লীগ নেতা ও ডিলার মাহবুবুর রহমান। জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ২৭ কেজি করে দিয়েছেন তিনি। অথচ টাকা নিয়েছেন ৩০ কেজির।
এমন অভিযোগে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, চাল কম দেয়ার জন্য ইউনিয়ন ডিলার মাহবুবুর রহমানকে জরিমানা করেছেন এসিল্যান্ড। ডিলার মাহবুবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। চাল কম না দিতে তাকে বার বার অনুরোধ করা হলেও শোনেননি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন বলেন, ডিলার মাহবুবুর রহমান চাল কম দেয়ার কথা স্বীকার করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে সবাইকে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আকরামুল ইসলাম/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে