প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের শাস্তি জুতাপেটা
ঝালকাঠির রাজাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে শাস্তি হিসেবে ধর্ষককে জুতাপেটা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার গালুয় দুর্গাপুর গ্রামে সালিশ বৈঠকে জুতাপেটার পর ওই প্রতিবন্ধী তরুণীর পরিবারের ওপর হামলা করে ধর্ষক সুজন (২০)।
স্থানীয়রা জানান, দুর্গাপুর গ্রামের মো. রুস্তুম হাওলাদারের ছেলে সুজন গত ৭ মার্চ কৌশলে ওই প্রতিবন্ধী তরুণীকে তার বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় মো. ইউসুফের প্রভাবশালী দুই ছেলে দবির ও কবির ঘটনাটি ধামাচাপা দিতে মীমাংসায় বসেন। বৃহস্পতিবার সকালে সালিশে অভিযুক্ত সুজনকে জুতাপেটা করা হয়। এতে সুজন ক্ষিপ্ত হয়ে ওই প্রতিবন্ধী তরুণীর পরিবারের ওপর হামলা চালায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তারা কাউকে আটক করতে পারেনি।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে।
আতিকুর রহমান/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা