লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত রোগী বেড়ে ২
লক্ষ্মীপুরের রামগতিতে ৫০ বছর বয়সী এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
রোববার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আক্রান্ত রোগীদের চিকিৎসা কোথায় দেয়া হবে তা জানা যায়নি।
করোনা আক্রান্ত বৃদ্ধ রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজগ্রাম এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে রামগতিতে এসেছেন। তবে তার বাড়ি ও আশপাশের কোনো বাড়ি লকডাউন করা হয়েছে কিনা তা জানা সম্ভব হয়নি।
রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুদর রহিম জানান, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে রামগতিতে এসছেন। করোনা আক্রান্ত সন্দেহে শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হয়। পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ এসেছে। রোববার রাত ৯টার দিকে বিআইটিআইডি বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, শনিবার (১১ এপ্রিল) রাতে জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়ি বাজার এলাকার এক যুবক করোনা শনাক্ত হয়। ওই যুবক জেলার প্রথম করোনা রোগী। তিনি ঢাকার একটি গার্মেন্টসের শ্রমিক। তাকে উদ্ধার করে রোববার ভোরে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এমএএস/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব