পশুখাদ্যের সঙ্গে পাওয়া গেল ১১৬ বস্তা সরকারি চাল
সাতক্ষীরা সদরের মাধবকাটিতে পশুপাখির খাদ্যের সঙ্গে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ৫ হাজার ৮শ কেজি চাল এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় ডিলার শফিউরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় গোপন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। এ সময় এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) ৫ হাজার ৮০০ কেজি চাল কার্ডধারী হতদরিদ্র গরিব মানুষের মাঝে না দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশুপাখির খাদ্যের সঙ্গে রাখা হয়। এ ঘটনায় ডিলার শফিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় শফিউর রহমানের ডিলারশিপও বাতিল করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ওএমএস (খাদ্যবান্ধব কর্মসূচি) কমিটির সদস্য সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ঘটনায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ডিলার শফিউর রহমান বলেন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীন সরকারের খাদ্য বান্ধবের ১৯৩টি কার্ড তার কাছে মজুদ করে রেখেছেন। যার কারণে তিনি এ চালগুলো বিতরণ করতে পারেননি।
আকরামুল ইসলাম/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে