ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলার কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত
বাংলাদেশ-ভারত তথা দুই বাংলার সেতু বন্ধন অটুট রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘সেতু বাঁধো, মৈত্রী সেতু, প্রেমের শতদল’ শীর্ষক দুই বাংলার কবিতা সন্ধ্যা। বুধবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠনে উদ্যোগে এ কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। সংগঠনের উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও শিক্ষাবিদ ড. বিশ্বজিত ভাদুড়ী।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ভারতের ত্রিপুরার বিশিষ্ট বাচিকশিল্পী শুভ্রজিৎ ভট্টাচার্য, আসামের সংহিতা পাল, কুমিল্লার কাজি মাহতাব সুমন, আবু নাছের মানিক, চট্টগ্রামের সেঁজুতি দে, আশিকুল আলম, চাঁদপুরের ইফতেখার উদ্দিন কাদরি আরিফ ও ব্রাহ্মণবাড়িয়ার রোকেয়া দস্তগীর।
এছাড়া কবিতা পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়ার কবি জয়দুল হোসেন, ত্রিপুরার সৈকত ব্যানার্জী, ব্রাহ্মণবাড়িয়ার কবি আমির হোসেন। কবিতা সন্ধ্যাকে কেন্দ্র করে দুই বাংলার মিলন মেলায় পরিণত হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। অনুষ্ঠান পরিচালনা করেন তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল।
আজিজুল আলম সঞ্চয়/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে