নরসিংদীতে বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে চারা বিতরণ
নরসিংদীতে ফলদ বৃক্ষরোপণ-২০১৫ ও কৃষকদের মাঝে চারা বিতরণ করেছে শিবপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। বৃহস্পতিবার সকালে শিবপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. লতাফত হোসেন। বৃক্ষরোপণ শেষে উপস্থিত ২৫ জন কৃষকের প্রত্যেককে ৩টি করে মালটা চারা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শিবপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড. শফিউদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল হক, কাজী মারুফ হোসেনসহ কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সঞ্জিত সাহা/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশে জ্বালাতি তেলের মজুত-সরবরাহ স্বাভাবিক রয়েছে, উদ্বেগের কারণ নেই
- ২ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই বিক্রি, গুনলেন জরিমানা
- ৩ চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল
- ৪ ৪ বছরের মধ্যে সারাদেশে কৃষক কার্ড বিতরণ শেষ হবে: মন্ত্রী
- ৫ ইয়াবা সেবনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের গোপনাঙ্গে কামড়