সাতক্ষীরায় শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, গোপনে দাফন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামে শ্বাসকষ্টে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মারা যান তিনি। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে গোপনে দাফন করে ফেলেন স্বজনরা।
সম্প্রতি মৃতের ছেলে ও তার পরিবার ঢাকা থেকে বাড়ি এসে একত্রে অবস্থান করছিলেন। ঢাকাফেরত ছেলে বলেন, বাবার প্রস্রাবে ইনফেকশন ছিল। আগে দুবার স্ট্রোক করেছিল। মঙ্গলবার রাতে কথা বলতে বলতে আমার হাতের ওপর মারা গেছে। আমরা তাকে জানাজা দিয়ে দাফন করেছি।
তবে মৃতের জ্বর ও শ্বাসকষ্ট ছিল কি-না এ প্রশ্নের সঠিক কোনো উত্তর দেননি ছেলে। তবে জানা গেছে, শ্বাসকষ্টে মারা গেছেন ওই বৃদ্ধ।
এ বিষয়ে জানতে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান ও থানার ওসি দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে