রাকিব হত্যা : দুই ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ
খুলনার শিশু রাকিব (১২) হত্যা মামলায় দুই ম্যাজিস্ট্রেট ও এক চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা তাদের এ সাক্ষ্যগ্রহণ করেন।
বাদীপক্ষের আইনজীবী মানবাধিকার সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাড. মোমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার তিনজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এ মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আয়শা আকতার মৌসুমী, মো. ফারুক ইকবাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার মন্ডল সাক্ষ্যপ্রদান করেন।
তিনি আরো জানান, এ মামলায় আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। টানা পাঁচ দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২৫ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা ও রাকিবের ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আলমগীর হান্নান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশে জ্বালাতি তেলের মজুত-সরবরাহ স্বাভাবিক রয়েছে, উদ্বেগের কারণ নেই
- ২ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই বিক্রি, গুনলেন জরিমানা
- ৩ চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল
- ৪ ৪ বছরের মধ্যে সারাদেশে কৃষক কার্ড বিতরণ শেষ হবে: মন্ত্রী
- ৫ ইয়াবা সেবনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের গোপনাঙ্গে কামড়